সনাতন ধর্ম মতে কলা বা গুন

 হিন্দু ধর্মে কলা শব্দের অর্থ গুন। এই কলা বা গুন হলো ৬৪ প্রকার। এই ৬৪ প্রকার কলা বা গুনের ভিতর মানুষ মাত্র ১৬ কলায় অভিঙ্গ আর ভগবান শ্রী কৃষ্ণ ৬৪ প্রকারের কলা সম্পর্কে অভিজ্ঞ। এগুলো হল:


১। গীতবিদ্যা: গান গাওয়া

২। বাদ্যবিদ্যা: বাদ্যযন্ত্র বাদন করা

৩। নৃত্যবিদ্যা: নাচের কলা

৪। নাট্যবিদ্যা: নাটক করা

৫। আলেখ্যবিদ্যা: একপ্রকার চিত্রকলা

৬। বিশেষকচ্ছেদ্যবিদ্যা: ললাটে ও গাত্রে বর্ণিল তিলক আঁকা

৭। তণ্ডুলকুসুমবলিবিকার: চালের গুড়ো দিয়ে আল্পনা করা

৮। পুষ্পাস্তরণ: ফুলশয্যা তৈরি করা

৯। দশনবসনাঙ্গরাগ: দাঁত, বস্ত্র ও অঙ্গ পরিষ্কার করে সজ্জা করা

১০। মণিভূমিকাকর্ম: মণিরত্ন দ্বারা মেঝে সজ্জিত করা

১১। শয্যারচনা: বিছানা তৈরি করা

১২। উদকবাদ্য: জলতরঙ্গ বাজানো

১৩। উদকাঘাত: জলক্রীড়া করা

১৪। চিত্রযোগ: বিভিন্ন রঙ এর মিশ্রণ ব্যবহার করা

১৫। মাল্য-গ্রন্থনা-বিকল্প: ফুল দিয়ে মালা গাঁথা ও অলংকার তৈরি করা

১৬। শেখরকাপীড় যোজন: মস্তকের ভূষণ বানানো

১৭। নেপথ্যযোগ: বিচিত্র পরিচ্ছদ ও সজ্জা গ্রহণ করা

১৮। কর্ণপত্রভঙ্গ: কানের দুল বানানো

১৯। সুগন্ধযুক্তি: গন্ধদ্রব্য প্রস্তুত করা

২০। ভূষণযোজন: অলংকার পরা

২১। ঐন্দ্রজাল: জাদুবিদ্যা

২২। কৌচুমার: রূপচর্চা

২৩। হস্তলাঘব: হাতের কাজে দক্ষতা বাড়ানো

২৪। বিচিত্র শাকযূষ ভক্ষ্য বিকারক্রিয়া: সুস্বাদু খাদ্য প্রস্তুত করা

২৫। পানক রস রাগসভা যোজন: সুপেয় পানীয় তৈরি করা

২৬। সূচিবাণ কর্ম: সূচ-সুতার কাজ করা

২৭। সূত্রক্রীড়া: নালীর ভিতরে সুতা ভেদ করানো

২৮। বীণাডমরুকবাদ্য: বীণা ও ডমরু বাদন করা

২৯। প্রহেলিকা: অর্থ অস্পষ্ট রেখে কাব্য রচনা করা

৩০। দুর্বাচকযোগ: কঠিন ভাষার প্রয়োগ করা যা অন্যরা সহজে বুঝতে না পারে

৩১। পুস্তকবচন: সুর করে পুস্তকপাঠ করা

৩২। নাটিকাখ্যায়িকাদর্শন: নাটক বিষয়ক জ্ঞান

৩৩। কাব্যসমস্যাপূরণ: কাব্যের একাংশ থেকে অবশিষ্ট চরণাদি রচনা করা

৩৪। পট্টিকাবেত্রবয়নবিকল্প: বেত বয়নের শিল্প

৩৫। তক্ষকর্ম:সুতা তৈরি করা

৩৬। তক্ষণ:কাঠের শিল্প

৩৭। বাস্তুবিদ্যা: গৃহনির্মাণবিদ্যা

৩৮। রৌপ্যরত্নপরীক্ষা: রূপা ও অন্যান্য ধাতুর পরীক্ষা ও ব্যবহার করার জ্ঞান

৩৯। ধাতুবাদ: ধাতুর পাতন, শোধন ও ব্যবহারজ্ঞান

৪০। মণিরাগজ্ঞান: স্ফটিকাদি মণির ব্যবহারজ্ঞান

৪১। আকরজ্ঞান: খনি বিষয়ক জ্ঞান

৪২। বৃক্ষায়ুর্বেদযোগ: বৃক্ষরোপণ ও যত্ন নেওয়া

৪৩। মেষ-কুক্কুট-লাবক যুদ্ধবিধি: ভেড়া, মোরগ প্রভৃতিকে যুদ্ধ শেখানো এবং তা দিয়ে খেলা দেখানো

৪৪। শুক সারিকা প্রলাপন: টিয়ে-ময়না প্রভৃতি পাখিকে কথা শেখানো

৪৫। উৎসাদন: প্রসাধনক্রিয়া

৪৬। কেশমার্জন কৌশল: চুল আঁচড়ানো

৪৭। অক্ষরমুষ্টিকাকথন: সাংকেতিক লিখনপদ্ধতি

৪৮। ধারণমাতৃকা: শ্রুতিধর হওয়ার উপায়

৪৯। দেশভাষাজ্ঞান: বিভিন্ন অঞ্চলের ভাষার জ্ঞান

৫০। নিমিত্তজ্ঞান: নিমিত্ত অবলম্বন পূর্বক বলতে পারা

৫১। যন্ত্রমাতৃকা:যন্ত্রের ব্যবহারিক জ্ঞান

৫২। ম্লেচ্ছিতকুতর্কবিকল্প: জটিল শব্দের দ্বারা অর্থ অস্পষ্ট করে প্রকাশ করা

৫৩। সংবাচ্য: কথোপকথন

৫৪। মানসী কাব্য ক্রিয়া: মনে মনে কবিতা রচনা করা

৫৫। ক্রিয়াবিকল্প: রোগ প্রতিকার

৫৬। ছলিতকযোগ: ছদ্মবেশ ধারণ

৫৭। অভিধানকোষ ছন্দোজ্ঞান: শব্দের সঠিক অর্থ জানা

৫৮। বস্ত্রগোপন: বস্ত্র পরিধানের কৌশল

৫৯। দ্যূতবিশেষ: তাস খেলা

৬০। আকর্ষক্রীড়া: পাশা খেলা

৬১। বালক্রীড়নক: ছেলেদের খেলার সামগ্রী নির্মাণ

৬২। বৈনয়িকীবিদ্যা: বন্য প্রাণী পোষ মানানো ও খেলা শেখানো

৬৩। বৈজয়িকীবিদ্যা: বিজয় লাভের বিদ্যা

৬৪। বৈয়ামিকীবিদ্যা: ব্যায়াম ও শরীরচর্চা


🙏 হরে কৃষ্ণ 🙏

Comments